নারীর নিসর্গময়
‘বনলতা সেন’ কাব্যে সময়চেতনার অখণ্ড প্রবাহ: প্রেম, স্বপ্ন ও নারীর নিসর্গময় রূপান্তর
'বনলতা সেন' জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ প্রেমের কাব্য। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের কাব্যগ্রন্থ। এ কাব্যে নারী, প্রেম, স্বপ্ন ভিন্নতর এক মাত্রায় উপনীত হয়েছে। আলোচ্য কাব্যে বহুবিধ নারীর উপস্থিতি কবির জাগ্রত স্বপ্নবলয়ে প্রাধান্য বিস্তার করতে দেখি আমরা।